বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে মুফতি সাইদ আহমদ পালনপুরির অমূল্য নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ উবায়দুল্লাহ আসআদ কাসেমি: গত ২৭ মার্চ সহিহ বুখারি প্রথম খণ্ডের শেষ পাঠদানে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসিন মাওলানা মুফতি সাইদ আহমদ পালনপুরি কয়েকটি অমূল্য নসিহত পেশ করেন। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য বাংলাভাষায় হজরতের অমূল্য সেই নসিহতগুলো তুলে ধরা হলো।

তিনি বলেন, ছাত্র সাধারণত তিন প্রকারের হয়ে থাকে-

১. ভালো ইসতিদাদ ওয়ালা তথা এমন যোগ্যতাসম্পন্ন ছাত্র, যারা কিতাব পড়তে এবং পড়াতে পারে। তাদের ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে, তাদের জন্য তাখাসসুসাত পড়া জরুরি নয়, বরং তারা দাওরায়ে হাদিস শেষ করেই দীনের খেদমত তথা দরস-তাদরিসে যোগ দেবেন।

. দ্বিতীয় স্তরের ছাত্রদের জন্য আমার পরামর্শ হল, তারা দাওরায়ে হাদিস শেষ করে-ই তাখাসসুসে ভর্তি হয়ে যাবে, তাহলে দেখবে যোগ্যতা আরও বৃদ্ধি পাবে।

৩. ঐ সমস্ত ছাত্র- যারা পড়তে এবং পড়াতে পারবে না। তারা আরও একশত বছর পড়লেও কোনো লাভ হবে না। তাদের ব্যাপারে আমার পরামর্শ হল, তারা দাওরায়ে হাদিস শেষ করেই দাওয়াত ও তাবলিগে একবছর লাগাবে। তাহলে মানুষের সাথে কীভাবে লেনদেন করতে হয়, তা শিখতে পারবে। এরপর সে মসজিদে ইমামতি, মুয়াজ্জিনি,ব্যবসা-বাণিজ্য ও মকতবে শিশুদের পড়াবে।

শায়খ পালনপুরি আরও বলেন, যারা যোগ্যতাসম্পন্ন ছাত্র, তারা বিশ বছর অধবি পাঠদান ও মুতালাআর মাধ্যমে নিজেকে ইলমে পাঁকাপোক্ত ও সমৃদ্ধ করার পর দাওয়াতের ময়দানে চিল্লা অথবা সাল লাগাতে পারবে।পাঠদানের পাশাপাশি সাইট বিজনেস তথা দরস-তাদরিসের সাথে সম্পৃক্ত এমন কোন ধরণের ব্যবসাও করতে পারে, তবে মনে রাখতে হবে, ব্যবসার কারণে যেন পাঠদান ক্ষতিগ্রস্ত না হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ