মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা জামীল আহমাদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে

দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা জামীল আহমাদ সিকরোড়ী ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রজিউন৷

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ৩১ মার্চ রবিবার স্থানীয় সময় বিকেল সোয়া ৫টায় তিনি ইন্তেকাল করেন৷

তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত একজন মুহাদ্দিস৷ সাবেক শাইখুল হাদীস দারুল উলুম ওয়াক্বফ৷ ছিলেন বহু গ্রন্থ প্রণেতা৷

তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন৷ প্রাথমিক ভাবে দীর্ঘদিন তিনি দেওবন্দ ডিকেজন হাসপাতালে চিকৎসা নেন৷

অবস্থা কিছুটা বেগতিক হয়ে গেলে সম্প্রতি তাকে দিল্লি জিটিবি হাসপাতালে নেয়া হয় এবং আজ সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন৷

মরহুমের জানাযা ও দাফন কার্য সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি এখনো৷

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ