রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

ফোর্বসের সেরা তরুণ উদ্যোক্তার তালিকায় বাংলাদেশের দুই তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাজে অবদান রাখায় মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের ২০১৯ সালের ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় ঠাঁই পেলেন বাংলাদেশি দুই তরুণ। এই দুইজনসহ বিশ্বের এমন তিনশ তরুণের তালিকা প্রকাশ করেছে ফোর্বস।

বাংলাদেশি দুই তরুণ হলেন- রাইড শেয়ারিং সার্ভিস ‘পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা হুসেইন ইলিয়াস ও কার্টুনিস্ট আবদুল্লাহ আল মোরশেদ।

ইলিয়াস মনোনয়ন পেয়েছেন কনজুমার টেকনোলজি ক্যাটাগরিতে। আর মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাজিং ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন মোরশেদ। তার আঁকা ‘হ্যাপিনেজ চ্যালেঞ্জ’ শীর্ষক কার্টুনটি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৩টি দেশ থেকে মনোনীত প্রায় দুই হাজার তরুণ থেকে বিচারক প্যানেলের মাধ্যমে বাছাই করে তিনশ সফল তরুণকে নির্বাচন করে।

এবারের তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন চীনের তরুণরা। দেশটির ৬১ তরুণ ঠাঁই পেয়েছেন। আর ৫৯ জন নিয়ে তালিকায় দ্বিতীয় ভারত।

ইলিয়াস সম্পর্কে ফোর্বস লিখেছে, তিনি শিফাত আদনানকে নিয়ে প্রতিষ্ঠা করেন রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও। প্রথমে মোটরবাইক দিয়ে শুরু করে একে একে এটি পার্সেল সার্ভিস, কার রাইড, অন-ডিমান্ড লজিস্টিকস এবং ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলেন পাঠাও।

কার্টুনিস্ট মিশু সম্পর্কে বলা হয়েছে, ২০১৮ সালের শুরুর দিকে কার্টুনিস্ট মোরশেদ মিশু বিশ্বজুড়ে চলমান ভয়াবহ বিভিন্ন যুদ্ধের ওপর কার্টুন বা ব্যঙ্গচিত্র তৈরি করতে শুরু করেন। মিশু দেখানোর চেষ্টা করেছেন, যুদ্ধের নির্মমতা না থাকলে পৃথিবীটা কতো সুন্দর হতো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ