মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

রোববার গণঅনশন কর্মসূচি পালনের ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার ঢাকায় গণঅনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের তার আশু রোগমুক্তি কামনায় এক মিলাদ মাহফিল থেকে এ কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, সকাল ১০টা থেকে বিকেল ৪টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এই গণঅনশন হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়েছেন। একই সঙ্গে নেত্রীর রোগমুক্তি কামনায় বুধবার সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল করার কর্মসূচিও ঘোষণা করা হয়।

মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি নেতা সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, কবীর মুরাদ, আবদুল কুদ্দসু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, শফিউল বারী বাবু, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, শাহ নেছারুল হক, ওমর ফারুক শাফিনসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ