শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

আলোচিত দেশ 'ব্রুনাই' সফরে যাচ্ছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি শরিয়া ভিত্তিক আইন করে বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত দেশে পরিণত হয়েছে ব্রুনাই। চলতি মাসের শেষ সপ্তাহে তিন দিনের সফরে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এই সফরে জ্বালানি ও কৃষি সহযোগিতা, কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের ভিসা ছাড়সংক্রান্ত চুক্তিসহ আরও কয়েকটি চুক্তি হতে পারে।

এ সফরে প্রধানমন্ত্রী সমুদ্র দ্বীপরাষ্ট্র ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। এছাড়া অন্যান্য অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান প্রধানমন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা।

ব্রুনাই তেল ও গ্যাস সমৃদ্ধ দ্বীপ রাষ্ট্র। দেশটির সুলতানের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের সাগরতলা থেকে গ্যাস ও তেল সম্পদ আহরণের জন্য ব্রুনাইকে প্রস্তাব দেবেন তিনি। এক্ষেত্রে দুই দেশই লাভবান হবে বলে জানান ওই সরকারি কর্মকর্তা।

এদিকে, ব্রুনাইতে বর্তমানে প্রায় ১৬ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। সেখানে নার্সের প্রচুর চাহিদা। বাংলাদেশ থেকে সেখানে প্রশিক্ষিত ও ভালো ইংরেজি জানা আরও নার্স পাঠাতে ব্রুনাইয়ের সুলতানকে প্রস্তাব দেয়ার সম্ভাবনা আছে প্রধানমন্ত্রীর।

ব্রুনাই সরকার কৃষিখাতে বিনিয়োগ করতে আগ্রহী। তারা কৃষিজাত পণ্যের জন্য আমদানির ওপর নির্ভরশীল। সফরে কৃষিখাতে বিনিয়োগের জন্য শেখ হাসিনা ব্রুনাই সরকার ও দেশটির বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান জানাবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ