শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

খালেদা জিয়ার ডায়াবেটিস রক্তচাপ নিয়ন্ত্রণে: বিএসএমএমইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. একে মাহবুবুল হক জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখেছেন। তারা জানিয়েছেন, বিএসএমএমইউতে ভর্তির পর যে ওষুধগুলো তাকে দেয়া হয়েছে, সেগুলো তিনি নিয়মিত খাচ্ছেন। তার ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে আছে।

এর আগে মঙ্গলবার বিএসএমএমইউ পরিচালক জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে আজকে ভালো। বিএসএমএমইউর চিকিৎসাসেবায় খালেদা জিয়া সন্তুষ্ট বলেও তিনি দাবি করেছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ