মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


রাখাইনে মুসলিমদের ওপর হেলিকপ্টার হামলা, নিহত ৫, আহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইনে রোহিঙ্গা অধুষ্যিত একটি গ্রামে হেলিকপ্টার হামলা চালিয়ে পাঁচ গ্রামবাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাটিহাইডুং শহরের উপত্যকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির আইন প্রণেতা ও গ্রামবাসী।

তারা জানায়, কিছু রোহিঙ্গা মুসলিম বাঁশ সংগ্রহে যায়, তখন তাদের ওপর হেলিকপ্টার হামলা চালানো হয়। এ ঘটনায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হন।

কিন তুাউং গ্রামের মুসলিম সম্প্রদায়ের নেতা জাকির আহমেদ রয়টার্সকে টেলিফোনে বলেন, বুধবার বিকাল ৪টার দিকে সেনাবাহিনী বিমান হামলা চালায়। এর পর থেকে গ্রামের মানুষ বাইরে যেতে সাহস পাচ্ছে না।

তবে মেজর জেনারেল তুন তুন নই বলেছেন, সেনাবাহিনী সময় হলে ঘটনার বিষয়ে সত্যিকারের খবর প্রকাশ করবে। মিয়ানমারের পশ্চিম রাখাইনে ২০১৭ সালে জাতিগত শুদ্ধি অভিযান শুরু হলে দেশটি থেকে পালিয়ে সাড়ে ৭ লাখ রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

জাতিসংঘ বলছে, দেশটির সেনাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার অভিপ্রায়ে জাতিগত উৎখাত অভিযান চালায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ