শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সৌদি আরবের প্রথম পরমাণু চুল্লি নির্মাণ কাজ শেষের পথে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের পরমাণু চুল্লি নির্মাণের কাজ আগামী কয়েক মাসের মধ্যেই শেষ হতে যাচ্ছে। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এমন তথ্যই দিয়েছে।

কিন্তু পরমাণু বোমা বানানো থেকে বিরত থাকতে যেসব রক্ষাকবচ মেনে চলতে হয়, তা মেনে চলা হচ্ছে কিনা, ছবিতে এমন কিছু দেখা যায়নি। খবর দৈনিক গার্ডিয়ানের।

উপগ্রহের ছবিতে দেখা গেছে, পরমাণু জ্বালানি ধারণ করার জন্য ১০ মিটার লম্বা স্টিলের নলাকার পাত্র নির্মাণ করা হয়েছে। কংক্রিটের ভবনের চারপাশে অবকাঠামো নির্মাণকাজ চলছে।

রিয়াদের বাইরে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য গড়ে তোলা বাদশাহ আব্দুল আজিজ শহরে এ চুল্লি নির্মিত হচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরমাণু পরিদর্শনের সাবেক পরিচালক রবার্ট কেলি জায়গাটি শনাক্ত করেছেন। এটি ৩০ কিলোওয়াটের ছোট গবেষণা চুল্লি, যার কাজ এখনও শেষ হয়নি।

কেলি বলেন, আমার মনে হচ্ছে- এক বছরের মধ্যে তারা কাজটি শেষ করে ফেলবেন। এ সময় তারা স্থানটি ছাদ ও বিদ্যুৎ চালু করতে পারবেন।

তিনি বলেন, গবেষণা চুল্লির মূল উদ্দেশ্য হচ্ছে- প্রকৌশলীদের প্রশিক্ষণ দেয়া। কিন্তু চুল্লিতে জ্বালানি প্রয়োগের আগে সৌদি আরবকে একগুচ্ছ বিধিমালা বাস্তবায়ন করতে হবে। যার মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন করতে পারে। বিদীর্ণ বস্তু যাতে অস্ত্র নির্মাণের দিকে মোড় না নেয়, সেই পরিকল্পনা নিশ্চিত করতে হবে, যা একেবারে এড়িয়ে যেতে হবে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় আর্জেন্টিনার দূত রাফায়েল মারিয়ানো গ্রসি বলেন, বলতে গেলে চলতি বছরের শেষ দিকে এই চুল্লির কার্যক্রম শুরু করা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ