মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

বেফাকের পরীক্ষা শুরু সোমবার, পরীক্ষার্থী দেড় লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা ৮ এপ্রিল (সোমবার) থেকে শুরু হবে।

বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবূ ইউসুফ আল-মাদানী আওয়ার ইসলামকে জানিয়েছেন, এবার সারাদেশে ২৯টি জোনের মাধ্যমে এক হাজার চার শত ৮২টি কেন্দ্রে, এক লাখ ৫২ হাজার ৩৯৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন। এবারও গতবারের মতো দরসিয়াত, হিফয ও কিরাআত বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৫ এপ্রিল) এক বৈঠকে বেফাকের মহা-সচিব হযরত মাওলানা আব্দুল কুদ্দুসের দুয়ার মাধ্যমে পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। তিনি পরীক্ষার সকল কর্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে আঞ্জাম দেয়ার জন্য বোর্ডের দায়িত্বশীল এবং মাদরাসার দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, সহকারী মহাসচিব মুফতি নূরুল আমীন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ