রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

ভালুকায় ফোম ফ্যাক্টিরিতে আগুন, ৪ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকায় একটি ফোম ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও শিরির চালা গ্রামে অবস্থিত সিনটেক্স পলিমার ফোম ফ্যাক্টরিতে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান, সিনটেক্স পলিমার ফোম ফ্যাক্টরিতে দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ভালুকাসহ, ত্রিশাল ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কীভাবে হয়- তা এই মুহূর্তে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

তবে স্থানীয়দের অভিযোগ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আবার কেউ কেউ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করছেন।

তাৎক্ষণিক ভাবে ফ্যাক্টরির কর্তৃপক্ষের কারো কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ