রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

রাখাইনে বেসামরিকদের ওপর সেনা হামলায় জাতিসংঘের 'উদ্বেগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে বেসামরিক নাগরিকদের ওপর দেশটির সেনাবাহিনীর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। বুধবার রাখাইনে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে চালানো হামলায় ৬ রোহিঙ্গা নিহত ও অপর ৯ জন আহতের ঘটনায় এই উদ্বেগ জানালো সংস্থাটি।

সম্প্রতি রাখাইনে আরাকান আর্মি নামের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়েছে সেনাবাহিনী। এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা স্থানীয় বৌদ্ধ জাতিগোষ্ঠী থেকে আসা। সর্বশেষ বুধবার বুথিডাউং এলাকার একটি গ্রামে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে হেলিকপ্টার দিয়ে হামলা চালায় সেনাবাহিনী। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৬ জন নিহত ও অপর ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনারের নারী মুখপাত্র রাভিনা শামদাসানি বেসামরিক নাগরিকদের ওপর বিদ্রোহী ও সেনাবাহিনীর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বেসামরিক হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, বেপরোয়া গ্রেফতার, গুম, বেসামরিক এলাকায় নির্বিচার গুলি ও সাংস্কৃতিক স্থাপনা ধ্বংসের গ্রহণযোগ্য খবর পাওয়া যাচ্ছে।

সরেজমিন সূত্রের বরাত দিয়ে রাভিনা জানান, বুধবার একটি গ্রামে হামলায় ৭ জন নিহত হয়েছেন। দুটি হেলিকপ্টার থেকে ধানক্ষেতে ও রাখালদের ওপর গুলি করা হয়েছে। আগের সংঘর্ষের সময় আশ্রয় নেওয়া কয়েক হাজার রোহিঙ্গা এই এলাকায় বাস করছেন।

মুখপাত্র বলেন, সম্প্রতি রাখাইন রাজ্যে সংঘর্ষ বৃদ্ধির ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন। মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের বেসামরিকদের ওপর হামলার নিন্দা জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায় যখন মিয়ানমার সেনাবাহিনীর আগের অপরাধের বিচার নিশ্চিতে কাজ করছে, তখন তারা আবারও নিজেদের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে, যা যুদ্ধাপরাধ হতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ