রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আফগানিস্তানে তালেবান হামলায় ৩ মার্কিন সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের কাবুলের উত্তরাঞ্চলে বাগরাম ঘাঁটির কাছে তালেবানদের হামলায় তিন মার্কিন সেনা ও এক মার্কিন ঠিকাদার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন সেনা। খবর নিউইয়র্ক টাইমস-এর।

সোমবার রাস্তার পাশে পেতে রাখা বোমায় মার্কিন সেনাদের গাড়িবহর আঘাত করলে ওই তিন সেনা মারা যান।

তালেবানরা হামলার দায়িত্ব স্বীকার করে বলেছেন, এটি ছিল আত্মঘাতী গাড়িহামলা। তাদের এক হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়।

বাগরাম ঘাঁটি হচ্ছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। এটি আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে অবস্থিত।

আমেরিকা ও তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে, তখন এ হামলার ঘটনা ঘটল। চলতি বছরে আফগানিস্তানে এ পর্যন্ত সাত মার্কিন সেনা নিহত হয়েছেন। গত বছর মারা গিয়েছিল অন্তত ১৩ মার্কিন সেনা।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ