সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মোদি-নেতানিয়াহুর কঠোর সমালোচনায় ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসরাইল ও ভারতের নেতৃবৃন্দ নৈতিক দেউলিয়ত্বে ভুগছে।নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক আইন ও নিজেদের সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ভারত কাশ্মীর এবং ইসরাইল পশ্চিমতীর দখল করছে।

তিনি বলেন, কেবল ভোটের জন্য নিজেদের সংবিধান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে অধিকৃত পশ্চিমতীর এবং কাশ্মীরে দখলদারিত্বের প্রস্তুতির মাধ্যমে ভারত ও ইসরাইল নৈতিকভাবে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে।

তিনি আরো বলেন, সাধারণ একটি নির্বাচনী বিজয়ী হয়ে তারা কতদূর এগিয়ে যাবে, এ নিয়ে তাদের নাগরিকরা কী ক্ষোভ কিংবা বিস্ময় অনুভব করছে না?

ইসরাইলে আজ মঙ্গলবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিজয়ী হলে ডেভিড বেনগোরিনের পর অবৈধ রাষ্ট্রটিতে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হবেন তিনি।

এদিকে ভারতের জাতীয় নির্বাচন সামনে রেখে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দেয়া ইশতেহারে ‘উগ্র হিন্দুত্ববাদ’কে গুরুত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া ইশতেহারের বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেখে বোঝা কঠিন নয় যে, তিনি উগ্র হিন্দুত্ববাদীদের খুশি রাখার চেষ্টা করেছেন।

এবার সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় আগামী ১১ এপ্রিল ২০টি রাজ্যের ৯১ আসনে ভোটগ্রহণ করা হবে। ১৮ এপ্রিল দ্বিতীয় ধাপে ১৩ রাজ্যের ৯৭ আসনে, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ১৪ রাজ্যের ১১৫ আসনে, ২৯ এপ্রিল চতুর্থ ধাপে ৯টি রাজ্যের ৭১ আসনে, ৬ মে পঞ্চম ধাপে ৭ রাজ্যের ৫১ আসনে, ১২ মে ষষ্ঠ ধাপে ৭ রাজ্যের ৫৯ আসনে এবং ১৯ মে সর্বশেষ ধাপে ভোট হবে ৮ রাজ্যের ৫৯ আসনে। সাত ধাপে ভোটগ্রহণের পর ২৩ মে ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ