রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

সিলেটে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে তেরাকুড়ি গ্রামের ধোপড়িয়া হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তেরাকুড়ি গ্রামের জিতু মিয়া, গোলাপগঞ্জের লক্ষীপাশা গ্রামের রাজন মিয়া ও একই গ্রামের আনোয়ার হোসেন। ফেঞ্চুগঞ্জ থানার ওসি বদরুজ্জামান জানান, সকালে ধোপড়িয়া হাওরে ধান কাটতে যান তারা।

স্থানীয়দের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান জানান, ওই তিন কৃষক সকালে ধুপড়ি হাওরে ক্ষেতের জমিতে বোরো ধান কাটতে যান। হঠাৎ বজ্রপাতের আঘাতে মাঠেই তারা মারা যান।

দুপুরের দিকে ব্রজপাতে তাদের মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ