মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাঘাইছড়িতে ৭ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নয়কিলো এলাকায় সংঘটিত আলোচিত ৭ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অস্ত্রসহ একজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।

মঙ্গলবার (৯ এপ্রিল) যৌথবাহিনীর একটি অভিযান দল বাঘাইছড়ি উপজেলার মাচালং গলাকাটা এলাকায় রাত ৯টার দিকে অভিযান চালিয়ে নতুন জয় চাকমা (৪০) নামে একজনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, নতুন জয় চাকমা ইউপিডিএফ (মূল) দলের সসস্ত্র সন্ত্রাসী এবং তিনি বাঘাইহাট এলাকার অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করতেন এবং তার বিরুদ্ধে বাঘাইছড়ির নয়কিলো এলাকায় সংগঠিত আলোচিত ৭ হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।

বাঘাইহাট সেনা জোন অধিনায়ক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার সময় নয়কিলো নামক এলাকায় গাড়ীর ওপর সন্ত্রাসীরা অতর্কিত গুলি বর্ষন করলে ঘটনাস্থলেই ০৭ জন নিহত হন এবং ১৮ জন আহত হয়।

সে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী দৃষ্কৃতিকারীদের গ্রেফতারে সাড়াশি অভিযান শুরু করেছে এবং এরই ধারাবাহিকতায় আজ ইউপিডিএফ (মূল) এর এই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অন্যান্য সন্ত্রাসীদেরও গ্রেফতারে চলমান সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ