মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিজেপির নির্বাচনী প্রচারণায় হামলা, বর্তমান বিধায়কসহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভা নির্বাচনের ঠিক দুদিন আগে ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় বিজেপির সংসদ সদস্য (বিধায়ক) ভীমা মাণ্ডভিসহ পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজ্যের দন্তেওয়াড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত বিধায়ক ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন। নির্বাচনী প্রচারণা চালানোর একপর্যায়ে মাওবাদী বিদ্রোহীরা তার গাড়িবহরে হামলা চালালে বিধায়ক ভীমা মাণ্ডভিসহ পাঁচজন নিহত হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র মাওবাদী হামলাকারীদের বন্দুকযুদ্ধ হয়। হামলায় নিহত বিধায়ক ছাড়া বাকি চারজন তার নিরাপত্তা নিরাপত্তাকর্মী বলে জানা গেছে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার দন্তেওয়াড়ায় ক্ষমতাসীন বিজেপিদলীয় বিধায়ক ভীমা মাণ্ডভি ভোটের প্রচারের কাজে যান। সে সময় অত্যাধুনিক বিস্ফোরক ও অস্ত্রের মাধ্যমে মাওবাদীরা বিদ্রোহীরা তার গাড়িতে হামলা চালালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

স্থানীয় প্রশাসন মাওবাদী ওই হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে, আইইডি বিস্ফোরণের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে।

এদিকে হামলার জেরে সমস্ত নির্বাচনী প্রচার স্থগিত রেখেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। পুলিশ প্রশাসনের শীর্ষকর্মকর্তাদের সঙ্গে নিজের সরকারি বাসভবনে সন্ধ্যায় বৈঠকও করেন মুখ্যমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ