শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

৬ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা ৬ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা ভিসি এসএম ইমামুল হকের পদত্যাগ দাবিতে এই কর্মসূচি পালন করেন।

এতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ও ভোলা সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। জনভোগান্তি পৌঁছায় চরমে। বিপাকে পড়েন কুয়াকাটাগামী পর্যটকরা।

ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনের ১৬তম দিনে এই কর্মসূচি গ্রহণ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারী ছাত্রনেতা শফিকুল ইসলাম ও লোকমান হোসেন জানান, এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বিকাল ৫টায় অবরোধ তুলে নেয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পুনরায় একই দাবিতে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।

এর আগে শিক্ষার্থীরা জানিয়েছেন, যতোক্ষণ পর্যন্ত উপাচার্য পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তাদের যে কর্মসূচির ডাক দেয়া হয়েছে সেগুলো তারা যথার্থভাবে পালন করবেন। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দালন চলবে।

উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের না জানানোর কারণে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে তাদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয়ায় আন্দোলন আরও জোরদার হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ