রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইয়েমেন যুদ্ধের শুরু থেকেই ব্রিটেন সৌদি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন শুরুর প্রথম থেকেই ব্রিটেন সৌদি সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান পত্রিকা বুধবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালে সৌদি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৩ জন সৌদি সেনা কর্মকর্তা ব্রিটেনের রাজকীয় সামরিক একাডেমী, রাজকীয় বিমান বাহিনী স্কুল ও রাজকীয় নৌবাহিনীর কলেজে প্রশিক্ষণ নিয়েছে। তবে এরমধ্যে বেশিরভাগই ডার্টমাউথের ব্রিটানিয়া রাজকীয় নৌ কলেজে প্রশিক্ষণ নেয়।

তথ্য স্বাধীনতা আইনের আওতায় পত্রিকাটি অনুরোধ জানালে ব্রিটিশ সামরিক বাহিনী এ রিপোর্টকে সঠিক বলে নিশ্চিত করেছে। অবশ্য, প্রথমে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রিপোর্টটি অস্বীকার করেছিল।

তবে এসব প্রশিক্ষণের বিনিময়ে সৌদি সরকারের কাছ থেকে ব্রিটেন কত অর্থ পেয়েছে তা জানাতে চায় নি মন্ত্রণালয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ তথ্য প্রকাশ করলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে।

সূত্র: পার্সটুডে

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ