মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নুসরাতের খুনিদের বিচার হবে দ্রুত বিচার আইনে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে ঝলসে মারার ঘটনায় দোষীদের বিচার দ্রুত বিচার আইনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনার মামলা বিষয়ে প্রসিকিউশনকে বলেছি যেন দ্রুত ও সর্বোচ্চভাবে তারা তাদের কাজটা করে। চার্জশিট হলে দ্রুত বিচার আইনে যাতে বিচার হয় সে ব্যবস্থাও নেবো। প্রসিকিউশন টিমকে এরই মধ্যে তা বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন।

সড়ক পরিবহন আইন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সড়ক নিরাপত্তা আইনের বিধি প্রণয়নের কাজ চলছে। আইন কার্যকরে সবই করা হবে। কিছুদিনের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বসা হবে। বিধি হবার পর বাস্তবায়ন-প্রয়োগেই ভালো-মন্দ প্রতিফিলত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ