মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারতে লোকসভা নির্বাচন: ইভিএম ভাঙচুরসহ বোমা বিস্ফোরণ ও ব্যাপক সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে লোকসভা নির্বাচন চলছে। বৃহস্পতিবার সকাল থেকে দেশটির বিভিন্ন প্রদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইতোমধ্যে ভোটার তালিকা থেকে ব্যাপকহারে ভোটারদের নাম মুছে ফেলা, বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন বিজেপির নামে খাবার, টাকা বিতরণ, সংঘর্ষ, বিক্ষোভ এবং ইভিএম আছড়ে ভেঙে ফেলাসহ নানামুখী অভিযোগ পাওয়া গেছে। খবর ইন্ডিয়া টুডের।

ত্রিপুরায় বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মাঝে সংঘর্ষ ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূল কংগ্রেসের হামলায় বিজেপির চার সমর্থক আহত হয়েছেন।

অন্ধ্রপ্রদেশে ভোটগ্রহণকালে তেলেগু দেশম পার্টির সঙ্গে বিরোধীদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে বিরোধীদের হামলায় দেশম পার্টির এক প্রার্থী গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভেঙে ফেলার অভিযোগে জনসেনা পার্টির এক প্রার্থীকে গ্রেফতারের খবর জানা গেছে।

প্রদেশের কুরনুল জেলার নন্দমুরিনগর ভোটকেন্দ্রের সামনে তেলেগু দেশম পার্টির কাউন্সিলর শিব শঙ্কর যাদবকে ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে দেখা গেছে।

মহারাষ্ট্রের গাদচিরলি আসনের একটি ভোটকেন্দ্রের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ