রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র

এবার সেই নূর উদ্দিন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার অন্যতম আসামি নূর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশেষ দল।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ খবর নিশ্চিত করেন। গ্রেফতারে তাদের সহায়তা করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

ওসি ফিরোজ তালুকদার বলেন, ‘নূর উদ্দিনকে বেলা সাড়ে ১১টার দিকে ভালুকার সিডস্টোর থেকে গ্রেফতার করে পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

গ্রেফতারকৃত নূর উদ্দিন নুসরাত হত্যার মূল অভিযুক্ত অধ্যক্ষ এস এম সিরাজদ্দৌলার (সিরাজ) মুক্তির দাবিতে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি নুসরাত হত্যা মামলার দ্বিতীয় নম্বর আসামি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ