রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার: প্রধান শিক্ষকের জবানবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর দাগনভূঞায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক মু. আব্দুল করিম খান বাহাদুর।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম এমরানের আদালতে তিনি এ জবানবন্দি দেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সালেহ আহম্মদ পাঠান জানান, গতকাল সকালে প্রধান শিক্ষক মু. আব্দুল করিম খান বাহাদুরকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম এমরানের আদালতে হাজির করা হয়। আদালতের জিজ্ঞাসাবাদে তিনি ওই স্কুলছাত্রীকে গত কিছুদিনে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেন।

সর্বশেষ গত ২৮ মার্চ ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। ছাত্রী তার পরিবার বা অন্য কাউকে বিষয়টি যেন না জানায়—সেজন্য তিনি নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেছিলেন বলেও আদালতকে জানান।

৭ এপ্রিল ওই শিক্ষার্থী একই আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। গত শনিবার ও রোববার দুই দফায় ফেনী সদর হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ওসি আরও বলেন, ছাত্রী ধর্ষণের ঘটনায় ৪ এপ্রিল প্রধান শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে। এর পরদিন ৫ এপ্রিল ওই ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর বড় বোন বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। একই দিন গ্রেপ্তার শিক্ষক আব্দুল করিম খান বাহাদুরকে আদালতে হাজির করে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ