মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল

ভুটানের প্রধানমন্ত্রী ‘লোটে শেরিং’ ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সূত্রে জানা গেছে, সকালে ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শেরিং।

দুপুরে বারিধারায় ভুটান দূতাবাসে যাবেন তিনি। বিকালে বুদ্ধিস্ট মোনাস্টারি কমপ্লেক্স, বাসাবো, সবুজবাগ এবং এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গেও এদিন বৈঠক করবেন তিনি।

আগামীকাল শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে শেরিংকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে (শিমুল) দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে (চামেলী) দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে (করবী) দুই দেশের মধ্যে চুক্তিস্বাক্ষর ও যৌথ প্রেস বিবৃতি অনুষ্ঠিত হবে। এদিন রাতে হোটেল ইন্টার কন্টিনেন্টালে তার সম্মানে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন শেরিং।

এছাড়া্ও পুরনো বিদ্যাপীঠ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও তিনি যাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ