মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল

শাহজালাল বিমানবন্দরে ১২ স্বর্ণের বার ও ৮০ কচ্ছপসহ বাবা-ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তিন কেজি ওজনের ১২টি স্বর্ণবার ও বিরল প্রজাতির ৮০টি কচ্ছপসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- এমএ খালেক ও তাজুল ইসলাম। তারা সম্পর্কে বাবা-ছেলে।

শুল্ক গোয়েন্দা ও কাস্টমস হাউজের যৌথ দল বৃহস্পতিবার ব্যাংকক থেকে টিজি৩২১ ফ্লাইটে আসা যাত্রী এমএ খালেক ও তার ছেলে তাজুল ইসলামের কাছ থেকে এগুলো জব্দ করে। স্বর্ণবারগুলোর ওজন দুই কেজি ৯৯৭ গ্রাম।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল জানতে পারে ব্যাংকক থেকে টিজি৩২১ ফ্লাইটযোগে আগত এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে।

বৃহস্পতিবার দুপুরে যাত্রী এমএ খালেক গ্রিন চ্যানেল অতিক্রম করে দুই নম্বর গেটে তার ছেলে তাজুল ইসলামের কাছে কালো স্কচটেপে মোড়ানো বস্তু হস্তান্তর করলে তাদের আটক করা হয়।

এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রী ও তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

-এএ