মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল

সুদান ইস্যুতে কারো পক্ষ নিচ্ছে না ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের ঘটনাবলীতে কোনো পক্ষ নেবে না ইরান। বরং সব পক্ষকে ধৈর্য ধরার ও সংকট উত্তরণের জন্য সংলাপে বসার আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, তার দেশের প্রধান নীতি হচ্ছে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশিরকে ক্ষমতাচ্যুত করার ঘটনাকে তিনি দেশটির অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ইরান সবসময় সুদানসহ মুসলিম দেশগুলোতে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে এবং ভবিষ্যতেও একই কথা বলবে।

গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) সুদানের প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ মুহাম্মাদ আহমেদ ইবনে আওফ প্রধান সামরিক শাসক হিসেবে শপথ নেন।

-এএ