মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল

নুসরাতের নামে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও সড়ক নামকরণের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদরাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত খুনিদের নিস্তার নেই। কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি জানিছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে নুসরাতের কবর জিয়ারত করার পর নিজাম হাজারী বলেন, খুনিদের কয়েকজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। অন্যরাও শিগগির গ্রেফতার হবে। আমি ব্যক্তিগতভাবে নুসরাতের পরিবারের পাশে দাঁড়িয়েছি। নুসরাত হত্যার বিচারে আইনি সহযোগিতা ও আর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতা আমি করবো।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করতে না পারে। কোনো কারণ ছাড়া একজন মাদরাসাছাত্রীকে একজন অধ্যক্ষের আগুনে পুড়িয়ে হত্যা করার মতো জঘন্য ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই।

‘অগ্নিদগ্ধ হয়ে নিহত ‘নুসরাত জাহান রাফির’ নামে সোনাগাজীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার নামে ভবন ও একটি সড়কের নামে নামকরণ করা হবে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সোনাগাজী আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, বগাদানা ইউপি চেয়ারম্যান কখম ইসহাক খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ