মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল

মুসলমান অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে: অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুসলমান অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপি-র প্রধান অমিত শাহ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) পশ্চিমবঙ্গে এক সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তিনি।

বিজেপি প্রধান বলেন, অনুপ্রবেশকারীরা বাংলার মাটিতে উঁইপোকার মতো। বিজেপি সরকার তাদের এক এক করে তুলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে। শুক্রবার রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ‍যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অমিত শাহ তার বক্তব্যে অবৈধ মুসলিম অভিবাসী বলতে তাদের বাংলাদেশি হিসেবে ইঙ্গিত করেছেন। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরেও মুসলমান অভিবাসীদের উঁইপোকা হিসেবে আখ্যয়িত করেছিলেন অমিত শাহ। সে সময় মানবাধিকার সংগঠনগুলো তার ওই বক্তব্যের সমালোচনা করেছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে তার ওই বিদ্বেষমূলক বক্তব্য তুলে ধরে।

বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে পাড়ি দেওয়া হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মাবলম্বীদের ভারতের নাগরিকত্ব দেয়ার ঘোষণারও পুনরাবৃত্তি করেন অমিত শাহ। একইসঙ্গে ভারতের সংবিধান থেকে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

অমিত শাহ বলেন, নাগরিক তালিকা (এনআরসি) হচ্ছে বেছে বেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেয়ার প্রক্রিয়া। মমতার বিরোধিতায় এটি বন্ধ হবে না। পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তৃণমূল কংগ্রেসের ভোটব্যাংকে পরিণত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ