মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল

সিরাজগঞ্জে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুজন মিয়া (৩৫) নামে এক পিকআপ ভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কয়েলগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের রহম আলী মিস্ত্রির ছেলে। নিহত বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ পরিদর্শক আব্দুল হামিম জানান, কামারখন্দ থেকে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে উল্লাপাড়ার জনতার হাটে যাচ্ছিলেন সুজনসহ কয়েকজন ব্যাপারী। পিকআপটি কয়েলগাঁতী এলাকায় রেললাইন পার হওয়ার সময় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক সুজন মিয়া ও দুটি গরুর মৃত্যু হয়। আহত চার গরু ব্যাপারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ