মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল

ইসলামে ‍বিয়ের উপযুক্ত বয়স কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: কুরআন হাদিসের আলোকে একজন ছেলে ও মেয়ে কত বছর বয়সে বিয়ে করেব? বিয়ের  উপযুক্ত বয়সই বা  কতো?  এ সম্পর্কে ভারতের দারুল উলূম দেওবন্দের ফতোয়া বিভাগের  মতামত জানতে চেয়েছেন একজন। ওয়েবসাইট থেকে প্রদত্ত মাসয়ালা  হুবহু তুলে ধরা হলো আওয়ার ইসলামের পাঠকের জন্য।

দারুল উলূম দেওবন্দের সাইটের লিঙ্ক

http://www.darulifta-deoband.com/home/ur/Nikah-Marriage/169819?fbclid=IwAR3_BaBVbxIn3A942WASQvgKxN8vNgalsYYU9dbt9sR8-4LJv23AuI8CnjY

হাদিস শরীফে বর্ণিত হয়েছে : একজন ছেলে কিংবা মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয় এবং তার জুটিও মিলে যায় তখন বিয়েশাদীতে আর দেরি না করা  উচিত। যতো তাড়াতাড়ি সম্ভব বিয়ে করানো উত্তম। ছেলে-মেয়েকে বিয়ে দিয়ে পিতামাতারও  দায়িত্ব আদায় করে অবসর হওয়া বাঞ্ছনীয়।

ইসলামের দৃষ্টিতে ছেলেমেয়ে উভয়ই ১৫ বছর বয়সে প্রাপ্ত বয়স্ক হয়ে যায়। তবে সরকারি বিধি-অনুসারে একজন মেয়ে ১৮ বছর পার হওয়ার পর এবং একজন ছেলে ২১ বছর পার হওয়ার পর বিয়ে করতে পারবে । সরকারি কানুনে ছেলেমেয়ে পরিপক্ব বয়সের দিকে লক্ষ রাখা হয়েছে। তবে একজন ছেলে ও মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বিয়ে দিয়ে দেয়াই উত্তম।

আরএইচ/