মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল

নেপালে বিমানবন্দরে প্লেন বিধ্বস্ত, পুলিশসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের লুকলা বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। রানওয়েতে থাকা নুড়ি পাথরে পিছলে হেলিকপ্টারে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে।

রোববার (১৪ এপ্রিল) সকালে লুকলা বিমানবন্দরে পার্ক করা দুটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে প্লেনটির।

কাঠমান্ডু পোস্ট জানায়, অভ্যন্তরীণ রুটে চলা সামিট এয়ারের ৯এন-এএমএইচ প্লেনটি রাজধানী কাঠমান্ডুতে যাচ্ছিল। প্লেনটি লুকলা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে হেলিকপ্টার পার্কিংয়ে গিয়ে আঘাত হেনে বিধ্বস্ত হয়।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি জানান, সামিট এয়ারের কো-পাইলট এস ধুঙ্গানা ও পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রাম বাহাদুর খাদকা ঘটনাস্থলেই মারা যান। আর পুলিশের আরেক এএসআই রুদ্র বাহাদুর শ্রেষ্ঠা কাঠমান্ডুর গ্রান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্লেনের ক্যাপটেন আরবি রোকায়া ও মানাং এয়ারের ক্যাপটেন শেঠ গুরুং, যিনি হেলিকপ্টারে ছিলেন। তবে প্লেনে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ