মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল

মিরপুরে আগুন: হতাহতের সম্ভাবনা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মিরপুর ১৪ নম্বরের পুলপাড়ে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। তবে ভবনে কোনো মানুষ না থাকায় হতাহতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে সিটি পার্কের ১০ তলা ভবনের ৬ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভবনের ভেতরে কোনো মানুষ ছিল না। তাই ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো সম্ভবনা নেই।

এ বিষয়ে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, ১০ তলা ভবনের ৬ ও ৭ তলার এক পাশে আগুন লেগেছে। সেখানে গার্মেন্টস কারখানার মালামাল রাখা হয় বলে আমরা জানতে পেরেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ