রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আঞ্জুমানের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম মজলিসে শুরার বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (১৪ এপ্রিল) বেলা ১২ টা থেকে সিলেট আঞ্জুমান কমপ্লেক্সে এটি অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানের কেন্দ্রীয় সভাপতি মাওলানা কারী শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কারী ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত শুরায় স্বাগত বক্তব্য শেষে সংগঠনের বিভিন্ন বিষয়সহ আসন্ন মাহে রমজানে দেশব্যাপী কিরাআত প্রশিক্ষণের ব্যবস্থাপনায় সার্বিক প্রস্তুতি গ্রহণের আলোচনা হয়।

২০১৯-২০২১ সেশনের জন্য মাওলানা কারী শাহ মুহাম্মদ নজরুল ইসলামকে সভাপতি ও মাওলানা কারী ইমদাদুল হককে সাধারণ সম্পাদক পুনঃরায় নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (মজলিসে আমেলা) গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মাওলানা কারী শায়খ আব্দুল ওয়াহাব, মাওলানা কারী জালাল উদ্দিন গবিনপুরী, মাওলানা কারী আবুল বাশার, মাওলানা কারী শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা কারী খলিল আহমদ।

সহ-সধারণ সম্পাদক মাওলানা কারী ইনাম বিন সিদ্দিক, মাওলানা কারী নুরুল মুত্তাকীন জুনাইদ। দফতর সম্পাদক মাওলানা কারী হারুনুর রশীদ। প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কারী আব্দুর রহীম আযমী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কারী হুসাইন আহমদ ইছামতী।

অর্থ সম্পাদক মাওলানা কারী যুবায়ের আহমদ আনওয়ারী। সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী তৈয়বুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী আব্দুল হাই বাহুবলী। প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী হুসাইন আহমদ মিসবাহ। সদস্য মাওলানা ক্বারী আব্দুল মালিক, মাওলানা ক্বারী আখতার হুসাইন ও মাওলানা ক্বারী হিফজুর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ