রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঢাকায় আল্লামা আহমদ শফী, মঙ্গলবার যাবেন পঞ্চগড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েকটি ইসলামি মজলিসে যোগ দিতে সোমবার  ঢাকায় পৌঁছেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।

সোমবার (১৫ এপ্রিল) বেলা ২টা ৩০ মিনিটের দিকে চট্রগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। ৩টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছে খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদরাসায় অবস্থান করছেন।

আল্লামা শাহ আহমদ শফীর সফরসঙ্গী মাওলানা মোর্শেদ আহমদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার পঞ্চগড়ে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত খতমে নবুওয়ত সম্মেলনে যোগ দেবেন আল্লামা আহমদ শফী।

এতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম মধ্যে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা খিলগাঁও চৌরাস্তা মাখজানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের সেক্রেটারি জেনারেল মাওলানা হাফেজ নুরুল ইসলাম, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা আবদুল হক আজাদ, মাওলানা মাহমুদুল হাসান মমতাজী, মাওলানা শুয়াইব ইবরাহীম, মাওলানা ড. আ.স.ম. শোয়াইব আহমদ, মাওলানা ওসমান গণী সালেহী।

ইতোমধ্যে পঞ্চগড় পৌঁছেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, খতমে নবুটটধড়ওয়ত মারকাজের পরিচালক মাওলানা মুফতি শোয়াইব আহমদ, খতমে নবুওয়ত মুভমেন্টের মহাসচিব মাওলানা নাজমুল হক।

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় জেলা আয়োজিত সম্মেলন সফল করার আহবান জানিয়েছেন, জেলা খতমে নবুওয়ত নেতা মাওলানা মাহমুদুল আলম, সেক্রেটারী কারী মোহাম্মদ আবদুল্লাহ, হাফেজ মীর মোরশেদ তুহিন, যুব সমাজের সভাপতি হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী, সহসভাপতি ডা. নুরুল আলম, সেক্রেটারি মোহাম্মদ হোসাইন মিলন, আমান উল্লাহ আমান, মোহাম্মদ নুরুর ইসলাম, মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মুহিবুর রহমান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ