রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

দাওরায়ে হাদীসের প্রশ্নফাঁসের ঘটনায় দুইজন সনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাওরায়ে হাদীস ও মিশকাত জামাতের (ফজিলত ২য় বর্ষ) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুই জনকে সনাক্ত করেছে তদন্ত কমিটি। আজ সোমবার এ দুইজনকে সনাক্ত করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছে একাধিক বিশ্বস্ত সূত্র। সূত্রগুলো আওয়ার ইসলাম টোয়েন্টিফোক-কে জানায়, ‘প্রশ্ন ফাঁসের ঘটনায় দুই জনকে সনাক্ত করা হয়েছে। আজ তাদের বেফাক কার্যালয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যে প্রশ্নফাঁসে জড়িত বাকিদেরও আটক করা হবে।’ তদন্তের স্বার্থে চিহ্নিত দুই জনের নাম-পরিচয় প্রকাশ করেননি তারা।

গত ৮ এপ্রিল থেকে সারাদেশে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। শুরু থেকেই পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পরে এ পরীক্ষার সাময়িকভাবে বাতিল করে গত ১৩ এপ্রিল পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ