রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র

লক্ষ্মীপুরে এক রাতে সদ্য ভূমিষ্ট ৭ ভাইবোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরে এক রাতেই তিন ভাই ও চার বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুরের বেসরকারি সিটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ রাতেই হাসপাতালে ওই সাত ভাইবোনের জন্ম হয়েছিল।

জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লক্ষ্মীপুরের বেসরকারি সিটি হাসপাতালে সাত সন্তানের জন্ম দেন নাজমা আক্তার (১৮) নামের এক গৃহবধু। তিনি সদর উপজেলার লাহারকান্দি গ্রামের পাটোয়ারি বাড়ির প্রবাসী মো. রাজুর স্ত্রী।

হাসপাতালে ভর্তি হবার পর তিনি একে একে তিনটি ছেলে ও চারটি মেয়ে সন্তানের জন্ম দেন। পরে সাত ভাইবোনের সবারই মৃত্যু হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ নওশের গণমাধ্যমকে ওই সাত শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গর্ভধারণের পাঁচ মাসের মাথায় জন্ম নেওয়ার কারণে শিশুদের বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।

নাজমা আক্তারের মা শাহেদা বেগম গণমাধ্যমকে জানান, শিশুদের ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু এর মধ্যেই তারা মারা গেছে। তাঁর মেয়ে সুস্থ আছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ