মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

হারানো এনআইডি কার্ড জেলায় প্রিন্টের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জেলা নির্বাচন অফিস থেকেই প্রিন্ট করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ এপ্রিল থেকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, প্রিন্ট করা কার্ড দ্রুত উপজেলা নির্বাচন অফিসে পৌঁছে যাবে। নাগরিকরা কম সময়ে উপজেলা নির্বাচন অফিস থেকে ওই কার্ড সংগ্রহের সুযোগ পাবেন।

সোমবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি জেলা নির্বাচন অফিসগুলোতে পাঠানো হয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, বর্তমানে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে হারানো কার্ড প্রিন্ট করা হয়। ওইসব কার্ড জেলা অফিস হয়ে উপজেলা পর্যায়ে পৌঁছতে সময় বেশি লাগে। ওই সময় কমিয়ে আনতে জেলা পর্যায়ে কার্ড প্রিন্ট করার নির্দেশনা দেয়া হয়েছে।

মাঠপর্যায়ে পাঠানো এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের সেবা ভোটারদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলাসমূহে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে কানেকটিভিটি স্থাপনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। কেনা হয়েছে প্রিন্টারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ