রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

নৌ শ্রমিকদের ধর্মঘট: নারায়ণগঞ্জের বন্দরের অচলাবস্থা, যাত্রীরা বিপাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১১ দফা দাবিতে দেশব্যাপী নৌযান (কার্গো, কোস্টার) শ্রমিকদের ডাকা ধর্মঘটের প্রভাব পড়েছে দেশের অন্যতম নদীবন্দর নারায়ণগঞ্জে। দূরপাল্লার লঞ্চ, মালবাহী কার্গো ও বাল্কহেড বন্ধ থাকায় দেখা দিয়েছে অচলাবস্থা। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ধর্মঘটের সমর্থনে লঞ্চঘাটে সারিবদ্ধভাবে কয়েকটি লঞ্চ বেঁধে রাখা হয়েছে। তবে ধর্মঘট পালনকারী কোনো শ্রমিক কর্মচারীকে লঞ্চঘাটে দেখা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাদল বলেন, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মালিক সমিতির কাছে এখন পর্যন্ত কোনো ধরনের দাবি উপস্থাপন করা হয়নি। সমস্যা সমাধানের ব্যাপারে আজ (মঙ্গলবার) বিকেলে সদরঘাটে লঞ্চ মালিক কার্যালয়ে সব লঞ্চ ও নৌযান মালিকদের নিয়ে আলোচনায় বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ