মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

প্যারিসে ৮৫০ বছরের পুরনো গির্জায় ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ৮৫০ বছরের পুরনো নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয় সময় সোমবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্যারিসের মেয়র আন্নে হিদালগো এটিকে ভয়ঙ্কর আগুন বলে বর্ণনা করেছেন। তিনি সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছেন।

কর্তৃপক্ষ ধারণা করছে, ভবনটিতে মেরামত কাজের সময় এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটন ঘটে। তাতে নিহত হন ৮ জন এবং আহত হন আরও ২৬ জন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ