মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আটক শাহজালালে যাত্রীর পেটে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ শামসুল হুদা (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। জব্দকৃত  ইয়াবার মূূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয় তাকে। আটক শামসুল হুদা নীলফামারীর ডিমলা থানার নাউতারা ইউনিয়নের সাত্নাই কলোনির রফিকুল ইসলামের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয় বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

শামসুল হুদা দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিমানের বিজি০৪৩৬ ফ্লাইটযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। সে সময়  তাকে আটক করা হয়। তপর তার পাকস্থলি এক্সরে করে পেটে সাড়ে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটক শামসুল হুদার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ