মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে ইবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন নিপীড়নের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ধর্ষকরা পুরুষ জাতির লজ্জা, তাদের কোন জাত-পাত নেই। ধর্ষকরা সহজেই রাজনৈতিক আশ্রয়ে ছাড় পেয়ে যাচ্ছে। ধর্ষকদের রাজনৈতিক আশ্রয়- প্রশ্রয় দেওয়া বন্ধ করুন।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকে দেশের উচ্চশিক্ষিত ও মেধাবী মানুষগুলো বের হয়। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আজ যৌন নিপীড়নের শিকার হচ্ছে। এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা রাজনৈতিক আশ্রয়ে ছাড়া পেয়ে যাচ্ছে।

শামিমুল ইসলাম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের ফেরদাউসুর রহমান সোহাগ, জি কে সাদিক, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের শাহজালাল সোহাগ, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মোশাররফ হোসেন নীল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পিয়াস প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ