মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

পাঁচ দিনের রিমান্ডে নুসরাতের সহপাঠী মনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যায় সরাসরি জড়িত তার সহপাঠী কামরুন্নাহার মনির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ এপ্রিল) ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহমেদের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় কেরোসিন ও বোরকা কিনে এনেছিল মনি। এছাড়া ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন মনি বলেও অভিযোগ রয়েছে।

এদিকে এই ঘটনায় নুসরাতের আরও এক সহপাঠী জান্নাতুল আফরোজকেও গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে তথ্য নিশ্চিত করেন ফেনী জেলা পিবিআইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান।

তিনি জানান, দুই ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে পিবিআই সদর দফতরে যোগাযোগ করার জন্য বলেন তিনি।

এই বিষয়ে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেওয়া মনিকে গ্রেফতার দেখানো হয়েছে। সে কেরোসিন ও বোরকা কিনে মাদ্রাসার সাইক্লোন শেল্টারে এনেছিল।

মনির কাছে এই বিষয়ের বিস্তারিত তথ্য রয়েছে বলে জানিয়ে পিবিআই প্রধান বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ডের আবেদন করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ