মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ফিলিস্তিন বিষয়ে কায়রোতে জরুরি বৈঠকে বসছে আরবলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলি আগ্রাসন বেড়ে যাওয়ায় ফিলিস্তিন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করেছে আরবলীগ।

আগামী রোববার মিসরের রাজধানী কায়রোতে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে জানানো হয়।

আরবলীগের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র হুসাম আয যাকি জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুরোধে এ বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে তিনিও উপস্থিত থাকবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গোলান মালভূমি ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সৌদি আরবসহ অন্যান্য দেশগুলো ট্রাম্পের এ ঘোষণা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

নির্বাচনে জয়ী হলে অবরুদ্ধ ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনের পর ফিলিস্তিনে গ্রেফতার বাড়িয়েছে অবৈধ এ ইহুদি রাষ্ট্রটি।

নির্বাচন-পরবর্তী ইসরাইলের অবস্থান ও ফিলিস্তিনের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে আরবলীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আগামী বৈঠকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ