মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বারানসিতে প্রিয়াঙ্কা মোদির শক্ত প্রতিদ্বন্দ্বী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বারানসিতে প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়তে পারেন। ইতোমধ্যে কংগ্রেসের উত্তর প্রদেশে সহকারী সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে প্রচারণায় নিজেই বারানসি থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা।

এ বিষয়ে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ওয়াদরা বুধবার ( ১৭ এপ্রিল) সাংবাদিকদের জানান, বারানসি আসনে প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদির জন্য অবশ্যই একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। প্রিয়াঙ্কা গান্ধী একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি। তার ও রাহুল গান্ধীর মধ্যে মানুষ পরিবর্তনের নেতৃত্ব দেখছে।

তবে নির্বাচনে মোদির বিরুদ্ধে লড়ার চূড়ান্ত সিদ্ধান্ত কংগ্রেসের হাইকমান্ড নেবে। ১৯ মে নির্বাচনে শেষ ও সপ্তম ধাপে বারানসিতে ভোট!

এর আগে প্রচারণায় গিয়ে উত্তর প্রদেশের কংগ্রেসের কর্মীরা প্রিয়াঙ্কাকে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান। তাকে বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কিনা এমন প্রশ্নে তখন তিনি বলেছিলেন, বারানসি থেকে নির্বাচনে দাঁড়ালে কেমন হয়?

এ বিষয়ে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, প্রিয়াঙ্কা যদি সম্মত হন তবে বিবেচনা করা যেতে পারে।

২০১৪ সালের নির্বাচনে মোদি বারানসিতে ৫ লাখেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী অরবিন্দ কেজরিওয়াল ২ লাখের কিছু বেশি ভোট পেয়ে পরাজিত হন। আর কংগ্রেস প্রার্থী পৌনে এক লাখের মত ভোট পেয়েছিলেন।

তবে উত্তরপ্রদেশে কংগ্রেসের তরুণ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর হঠাৎ আগমন নির্বাচনী হিসেব-নিকেশ অনেকটাই পাল্টে দিতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ প্রিয়াঙ্কা রাজনীতিতে নতুন নয়। আর কংগ্রেস থেকে তাকে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্ব দেয়া হয়েছে। আর দায়িত্ব পেয়ে তিনি সরাসরি মোদির বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ