মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ভারতে মুসলিম নারীদের মসজিদে প্রবেশাধিকারের দাবিতে মামলা, সুপ্রিম কোর্টের নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম নারীদের মসজিদে প্রবেশের অনুমতি দিতে হবে, এমনই একটি দাকি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এক মুসলিম দম্পত্তি। দুই আবেদনকারীর নাম ইয়াসমিজ জুবের আহমেদ পিরজাদে এবং জুবের আহমেদ পিরজাদে।

মামলার প্রেক্ষিতে শুনানির পর কেন্দ্র ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিচারপতি এসএ বোবডে ও এস আবদুল নাজিরের গঠিত বেঞ্চে এই মামলার শুনানী অনুষ্ঠিত হয়েছে।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছেন, এই মামলা তারা শুনতে রাজি হয়েছেন সবরিমালা নিয়ে রায় সামনে এসেছে বলেই। এক মুসলমান দম্পতি সর্বোচ্চ আদালতে মামলাটি করেছে। তাদের দাবি, ভারতের মসজিদে মহিলাদের প্রবেশাধিকার না থাকা বেআইনি। তা সংবিধানের ১৪, ১৫, ২১, ২৫ ও ২৯ নম্বর ধারাকে লঙ্ঘন করছে।

আবেদনে বলা হয়েছে, পবিত্র কুরআন বা হজরত মুহাম্মদ সা. হাদিসের কোথাও মহিলাদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়নি।

মামলা দায়েরকারীদের আবেদনের মূল নির্যাস একটাই, মসজিদে লিঙ্গবৈষম্য নির্মূল করা। আবেদনে বলা হয়েছে, মসজিদে মহিলাদের ঢুকতে না দেওয়া বেআইনি এবং অসাংবিধানিক। কারণ এর জেরে মহিলাদের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। নিজেদের দাবির সাপেক্ষে পিরজাদে দম্পতি কোরান এবং হাদিস দু'জায়গা থেকেই উদাহরণ দিয়েছেন।

বর্তমানে জামাত-ই-ইসলামি ও মুজাহিদ গোষ্ঠীর নারীরা মসজিদে গিয়ে প্রার্থনা করতে পারেন। তবে সুন্নি মহিলারা তা পারেন না।এমনকী কোনো মসজিদে মহিলাদের প্রবেশ করতে দেওয়া হলেও তাদের জন্য আলাদা জায়গা থাকে। প্রবেশ ও প্রস্থানের পথ আলাদা হয়।

আরএম/