মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

শ্বশুরবাড়ির সামনে জামাইয়ের গলাকাটা লাশ, স্ত্রী ও শ্বাশুড়ি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মনিরুল ইসলাম (২৫)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিরুলের স্ত্রী তন্নী ও শ্বাশুড়ি জাহানারাকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে শ্বশুর তারা মিয়া পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের উত্তরঝাপর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মনিরুল ওই ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আসাদুল ইসলামের ছেলে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার থেকে পাঁচ মাস আগে তন্নীর সঙ্গে মনিরুলের বিয়ে হয়। ঘটনার রাতে মনিরুল উত্তরঝাপর গ্রামে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিলো। রাতে শ্বশুর তারা মিয়ার বাড়ির সামনে মনিরুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, মনিরুলের শ্বশুর বাড়ির লোকজনের দাবি, পারিবারিক কলহের জের ধরে মনিরুল নিজেই নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন।  তবে প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।  প্রকৃত ঘটনা উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ