রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

সিরাজগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নরেন গোপাল চক্রবর্তী নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে হাসপাতালের সার্জারি বিভাগে (পুরুষ) এই ঘটনাটি ঘটে। নিহত নরেন গোপাল চক্রবর্তী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গারামাসি গ্রামের নব কুমার চক্রবর্তীর ছেলে এবং সে ইষ্টার্ন ব্যাংক লি. এ কর্মরত ছিলেন।

নিহতের মামা উজ্জল চক্রবর্তী জানান, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ নরেন গোপালের শ্বাসকষ্ট শুরু হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা নরেন গোপালকে রাতেই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান।

তাকে এই হাসপাতালের চতুর্থ তলায় সার্জারি বিভাগে (পুরুষ) ভর্তি করা হলেও রাতে আর কোন চিকিৎসক দেখেনি। এই বিভাগের ৪০৩ নম্বর রুমে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসককে বারবার অনুরোধ করার পরেও রোগীকে কোন চিকিৎসাসেবা দেয়া হয়নি। অবশেষে বুধবার সকালে নরেন মৃত্যু হয়।

এ বিষয়ে সার্জারি বিভাগের (পুরুষ) সিনিয়র স্টাফ নার্স সেলিনা পারভিন জানান, একুইট পেইন (পেট ব্যাথা) উল্লেখ করে এই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে সে চিকিৎসাই দেয়া হয়েছে। তবে প্রকৃতপক্ষে এই রোগী এ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ