রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

নুসরাত হত্যার প্রতিবাদে ছয় কাফন মানবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামঃ আমি ‘মানুষ’ বিচারহীন রাষ্ট্রে খুন ও ধর্ষিত হয়ে মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি; এমন প্লেকার্ড ধারণ করে গতকাল বুধবার রাজধানীর শাহবাগ মোড়ে ছয়জন কাফন মানবীকে ফেনীর আলিয়া মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ করতে দেখা যায়।

দেশে চলমান নারী নিপীড়ন এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীর শাহবাগে গায়ে কাফনের কাপড় জড়িয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত দাঁড়িয়েছিলেন এ ছয় নারী। তাদের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী।

এ সময় তারা  বলেন, আমরা এই রাষ্ট্রের কাছে যখন বিচার চাইতে চাইতে ক্লান্ত, তখন আমাদের মনে হয়েছে যে, রাষ্ট্রের কাছে নিপীড়কের বিচার চাইবার চেয়ে আমাদের নিজেদেরই বুঝি খুন বা ধর্ষিত হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া উচিত। তাই আমরা মূলত এমন প্রতিবাদী ইভেন্টের আয়োজন করেছি।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল আলিম পরীক্ষা চলাকালীন ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। পরীক্ষা শুরুর আগে থেকেই ওই মাদ্রাসায় লুকিয়ে ছিল হত্যাকারীরা। সাইক্লোন শেলটারের ছাদে দুটি টয়লেটে লুকিয়ে ছিল তারা।

চার হত্যাকারীর মধ্যে যে মেয়েটি ছিল সেই মেয়েই বাকি তিনজনকে বোরকা ও কোরোসিন এনে দেয় আর চম্পা নামের একটি মেয়ে (পঞ্চম জন) পরীক্ষার হলে গিয়ে নুসরাতকে বলে তার বান্ধবি নিশাতকে মারধর করা হচ্ছে। এই কথা শুনে নুসরাত দৌড়ে ছাদে যায়। এরপর তার হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এম ডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ