মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

পর্তুগালে বাস খাদে পড়ে ২৮ জার্মান পর্যটক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পর্তুগালে জার্মানির একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনই নারী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে এ দুর্ঘটনা ঘটে। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির জাতীয় বার্তা সংস্থা লুসা জানায়, কানিকো শহরের কাছে স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। একটি জংশনে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা খাদে পড়ে উল্টে যায়।

ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসের বেশিরভাগ যাত্রী জার্মান পর্যটক ছিলেন। তবে হতাহতদের মধ্যে স্থানীয় মানুষেরাও থাকতে পারেন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৭ জন নারী। বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সোওসা ইতিমধ্যে মাদেইরা দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।

এর আগে ২০০৫ সালে মাদেইরাতে সড়ক দুর্ঘটনায় ৫ ইতালীয় পর্যটক নিহত হয়েছিলেন।

-এএ