রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

বিনা টিকিটে রাজশাহী ভ্রমণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৫ এপ্রিল ঢাকা-রাজশাহী রুটে বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হতে যাচ্ছে। সেদিন ট্রেনের উদ্বোধনী যাত্রায় যে কেউ বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন। এরপর ২৭ এপ্রিল থেকে নিয়মিত ট্রেনটি চলাচল শুরু করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি আরও জানান, আগামী ঈদে রাজধানী ঢাকার ছয়টি স্থান থেকে ঈদের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এছাড়া আগামী ২৮ এপ্রিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট কাটার নতুন অ্যাপসও উদ্বোধন করা হবে। ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে বলে জানান তিনি।

কমলাপুরসহ রাজধানীর মোট ছয়টি স্থানে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। স্থানগুলো হলো- কমলাপুর, ফুলবাড়িয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (সম্ভাব্য), মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টার, বিমানবন্দর স্টেশন ও গাজীপুরের জয়দেবপুর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ