মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মসজিদের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে তরুণ খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জে মসজিদের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে মিজানুর রহমান (১৯) নামে এক তরুণ খুন হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের পূর্ব সদরঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান মিজান সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মৃত রহিম মিয়ার ছেলে। তিনি ওই এলাকার বালু-পাথর ব্যবসায়ী ছিলেন।

নিহতের বড়ভাই জুনায়েদ আহমদ জানান, সদর উপজেলার সদরগড় গ্রামের মসজিদের নামে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও বালু-পাথরবাহী স্টিলবডি নৌকা থেকে টাকা তোলেন মিজানুর। এর পর বাড়ি ফিরে তার অপর দুই সহযোগী রেজাউল ও আবদুর রহমানকে নিয়ে সকাল ৭টার দিকে ফের বের হয়ে পাশের গ্রাম অক্ষয়নগরের খালের মুখে যান।

এ সময় সেখানে নুরুজ্জামান ওরফে নইদ্যার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মসজিদের টাকা তুলতে বাধা দেয়। পরবর্তী এ নিয়ে ক্ষুব্ধ হয়ে নুরুজ্জামান নইদ্যাসহ তার অপর সহযোগীরা মিজানুরকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে খালের মুখেই ফেলে রেখে যায়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, সুরতহাল রিপোর্ট তৈরির পর মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আসামি গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে।

আরএম/